মেহেরপুরে মুজিবনগর উপজেলার ভাইস-চেয়ারম্যান ও জামায়াত নেতা জারজিস হুসাইনকে গ্রেফতার এবং ফেনীর শিবির নেতা কামরুল ইসলামকে ছাত্রলীগের মারপিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
আজ রোববার এক বিবৃতিতে তিনি বলেন, দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমীর জারজিস হুসাইনকে মসজিদে নামাজ আদায় করার সময় অন্যায়ভাবে পুলিশের গ্রেফতার করে এবং শিবির নেতা কামরুল ইসলামকে ছাত্রলীগের সন্ত্রাসীরা ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। বেদম মারপিট করে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
জামায়াতের এই নেতা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সরকার তাদেরকে গ্রেফতার করেছে। এ থেকে স্পষ্টভাবে বুঝা যায় বর্তমান সরকার গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে না।
তিনি সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির জন্য সরকারের প্রতি আহবান জানান।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





