বাংলাদেশ ইসলামীক ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রীম কোর্টের প্রবীন আইনজীবী এ্যাডভোকেট নওয়াব আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।

এক শোকবাণীতে মহানগরী আমীর বলেন, মরহুম এ্যাডভোকেট নওয়াব আলী আইনঙ্গনে একজন সুপরিচিত, নীতিবান ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন।

তিনি শিক্ষকতার মাধ্যমে শিক্ষা ও আইন পেশায় নিয়োজিত থেকে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আইনজীবীদের অধিকার-সম্মাণ রক্ষায়, দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের আইনী সহায়তায় যে অসামান্য অবদান রেখেছেন তা দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তিনি মরহুমের নেক আমলগুলোকে কবুল করে নিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এসএইচ