বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আগামীকাল (বুধবার) যে কোন সময়ে তাকে আদালতে নিয়ে যাওয়া হবে।

এর আগে মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

উল্লেখ্য, প্রায় ২৪ ঘণ্টা জাতীয় প্রেসক্লাবে অবস্থানের পর প্রেস ব্রিফিং করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি বাহিরে আসলে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

এ সময় মির্জা ফখরুলকে ঘিরে থাকা সাংবাদিকদের সাথে পুুলিশের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশ সাংবাদিকদের সরিয়ে দিয়ে মির্জা ফখরুলের গাড়িতে উঠে পড়েন।

পরে মির্জা ফখরুলকে তার গাড়িসহ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রেসক্লাবের সামনে অবস্থানকারী আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা স্লোগান দিতে থাকে।

 কেএইচ, কেবি