বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোডে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে সেখান থেকে তাকে আটক করা হয়।

আটকের পর তাকে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ। তবে আটকের কারণ জানা যায়নি।
লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী টাইমনিউজবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এমএইচ/ এআর