গুপ্ত-হত্যা ও সাজানো নাটক করে মানুষ হত্যার কারণে দেশের কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ফখরুল বলেন, সারাদেশে শতাধিক বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে তথাকথিত ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এ অবস্থা চলতে থাকলে কোন মানুষই নিরাপদে থাকতে পারবেন না। গণতন্ত্রকামী মানুষকে তিনি এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহবান জানান।
সাতক্ষীরা জেলার তালা্ উপজেলার ছাত্রদলের নেতা আজহারুল ইসলামকে গুলি করে হত্যা করার প্রসঙ্গে তিনি বলেন, গতকাল আমাদের দলের দপ্তরের দায়িত্ব প্রাপ্ত আসাদুজ্জামান রিপন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন ওেই ছাত্রনেতাকে হত্যা করা হতে পারে। সেই আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। তাকে আজ ভোর ৪টার দিকে তালা থানার এক কিলোমিটারের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, নিহত ওই ছাত্র নেতা কিছুদিন আগে তার পিতাকে হারিয়েছেন এবং এখন তার ১৫ দির একটি সন্তান রয়েছে। তিনি এই ঘটনায় দু:খ ও ক্ষোভ প্রকাশ করেন।
রাষ্ট্রীয় ভাবে ভয়ঙ্কর একটা পরিষ্থিতির সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন,গণতন্ত্র একটি দল বা আওয়ামী লীগের জন্য নয়। গণতন্ত্র সবার জন্য।তাই মানুষকে তুলে নিয়ে হত্যা করা হবে এটা হতে পারে না।
মির্জা ফখরুল সরকারের বিরুদ্ধে বিচার বর্হিভুত হত্যা কান্ডের অভিযোগ করে বলেন, সরকার প্রশাসন, র্যা ব পুলিশ ব্যবহার করে বিরোধীদলের নেতাকর্মীদের বিচারবর্হিভুত হত্যাকান্ড করে চলেছে। তিনি এইসব হত্যাকান্ড বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
আগামী ২৯ জানুয়ারির কালো পতাকা মিছিলে সরকার ও ডিএমপির সহযোগিতা কামনা করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ডিএমপি আমাদের শান্তিপূর্ণ কর্মসুচির অনুমতি দেবে এবং বিরোধী মতামত প্রকাশের সুযোগ করে দেবেন।
গণতন্ত্রকে হত্যা, মানবাধিকার ক্ষুন্ন করা রোধে সঠিক তথ্য গণমাধ্যমে প্রকাশ করে গণবিরোধী সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য তিনি সাংবাদিকদের আহবান জানান।
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএইচ//[/b]
রাজনীতি
গুপ্ত-হত্যার কারণে দেশের কোনো মানুষই নিরাপদ নয়:ফখরুল
গুপ্ত-হত্যা ও সাজানো নাটক করে মানুষ হত্যার কারণে দেশের কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন





