জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ এবং অবিলম্বে মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি গ্রীন রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিন করে ধানমন্ডি এসে শেষ হয় এবং সেখানেই সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান সজিব, প্রথম যুগ্ম সাধারন সম্পাদক আজমির হোসেন, সহ-সভাপতি সাহাদাত সোহাগ, ইমরান শাহীন, খায়রুল, সাইফুল ইসলাম তুহিন, নুরুল আলম আলামিন, কামরুল হাসান ফিরোজ প্রমুখ।
সমাবেশে বক্তাগন অবিলম্বে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টু’র নিঃশর্ত মুক্তি দাবী করা হয়। বক্তাগন বলেন, মিথ্যা মামলা ও হামলা করে জাতীয়তাবাদী ছাত্রদলের অগ্রযাত্রাকে স্তব্ধ করা যাবেনা।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে ছাত্রদল নেতাকর্মীরা যে কোন ত্যাগ শিকার করতে রাজপথে প্রস্তুত রয়েছে। তারা ন্যাক্কার জনক মিথ্যা মামলায় আকরামুল হাসান মিন্টুকে আটকের পর রিমান্ডে নেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানান।
কামরুজ্জামান/এমবি





