কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ঢাকার সিএমএম আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করবেন আজ।

আজ বুধবার বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন করবেন বলে জানা যায়।

মঙ্গলবার দলের যুগ্ম-সম্পাদক ইকবাল কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে গণমাধ্যমকে এ কথা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, কাদের সিদ্দিকী মোহাম্মদপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন।

এসএইচ