দশম জাতীয় সংসদ নির্বাচন বন্ধের আন্দোলনে তারা প্রায় শতাধিক মানুষ হত্যা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, যে নির্বাচনে ৪০ ভাগ ভোট পড়েছিল সে নির্বাচন কীভাবে অবৈধ হয়? অনেক উন্নত দেশেও ৪০/৫০ ভাগের ওপরে ভোটই পড়েনা। ৪০ ভাগ ভোট পড়লেতো নির্বাচন অবৈধ হয়না।
বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, অবৈধের প্রশ্ন না তুলে নির্বাচনে আসলেইতো পারতেন।
শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা বৈধতার প্রশ্ন এনেছে তাদের জন্ম অবৈধ। অবৈধ জন্মের অধিকারীরা সব জায়গায় অবৈধতা খুঁজে পায়।
তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেয়। যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল তাদের নাগরিকত্ব ফেরত দেয় জিয়াউর রহমান।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
রাজনীতি
অবৈধতার প্রশ্ন না তুলে নির্বাচনে আসলেইতো পারতেন: প্রধানমন্ত্রী
দশম জাতীয় সংসদ নির্বাচন বন্ধের আন্দোলনে তারা প্রায় শতাধিক মানুষ হত্যা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, যে নির্বাচনে ৪০ ভাগ ভোট পড়েছিল সে নির্বাচন কীভাবে অবৈধ হয়?





