জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল পুনরুদ্ধারের আন্দোলন চলাকালে সাধারন ছাত্র-ছাত্রীদের উপর পুলিশি আক্রমনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার এক যৌথ বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো.আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এই নিন্দা জানান।
তারা বলেন, শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে বিক্ষোভ করতে গেলে পুলিশ তাদের সাথে যে আচরণ করেছে তা অত্যন্ত লজ্জাজনক। সাধারণ ছাত্ররা তাদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করবে এটাতো স্বাভাবিক বিষয়। কিন্তু এ ধরণের আন্দোলনে হামলা করা, গুলি করে ছাত্রদের আহত করা সরকারের ফ্যাসীবাদী আচরণেরই বহি:প্রকাশ।
নেতৃবৃন্দ বলেন, সরকারের উচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত সকল হল দখলমুক্ত করে সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য উন্মোক্ত করে দেয়া। বল প্রয়োগ করে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি উপেক্ষা করা এবং আন্দোলনকারীদের প্রতিবাদী কন্ঠ স্তব্দ করে দেয়ার চেষ্টা কোন গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য হতে পারে না।
শিবির নেতৃবৃন্দ অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিতে ও হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে এবং আহতদের জন্য সুচিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
জবি ছাত্রদের উপর হামলার নিন্দা শিবিরের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল পুনরুদ্ধারের আন্দোলন চলাকালে সাধারন ছাত্র-ছাত্রীদের উপর পুলিশি আক্রমনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।





