আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন জানান, জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আলমলীর হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সকালে একটি মিছিল ও সমাবেশ করে। এ সময় তাদের সমাবেশ করতে বাধা দিলে আলমগীরসহ কয়েকজন বহিরাগত সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবদুল হালিমসহ চারজন গুরুতর আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম রহামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

কেএইচ