রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় বাসার ভিতরে নীলয় হোসেন ওরফে নীল নামে এক ব্লগারকে দুর্বৃত্তদের জবাই করে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, রাজধানী ঢাকা মহানগরীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় বাসার ভিতরে নীলয় হোসেন ওরফে নীল নামে এক ব্লগারকে দুর্বৃত্তদের জবাই করে হত্যা করার ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

এ ঘটনার দ্বারা আবারো প্রমাণিত হলো, দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার চরমভাবে ব্যর্থ। একের পর এক এ ধরনের হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে। অথচ সরকার হত্যাকাণ্ড রোধ এবং হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে বার বার ব্যর্থ হচ্ছে।

ব্লাগার নীলয় হোসেন ওরফে নীলের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে নিহত ব্লাগার নীলয় হোসেন ওরফে নীলের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি।

এআর