তরুণ ছড়াকার ও সাংবাদিক ওবায়দুল গনি চন্দন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

শনিবার এক শোকবাণীতে বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘সাংবাদিক ও ছড়াকার ওবায়দুল গণির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। সাংবাদিকতার পাশাপাশি দেশের সম্ভাবনাময় একজন ছড়াকার হিসেবে দেশ, মাটি ও মানুষের প্রতি তার অগাধ ভালোবাসার নিদর্শণ লক্ষ্যনীয়।’

খালেদা জিয়া বলেন, ‘তিনি দেশমাতৃকার অজস্র উপাদানকে তার ছড়ার বিষয়বস্তু করেছিলেন। তার সাংবাদিকতা জীবনে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনে তার দৃঢ়তা প্রশংসনীয়। গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি।’

বেগম জিয়া বলেন, ‘ওবায়দুল গণি চন্দনের মৃত্যুতে কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে সমব্যাথী।’

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ