সরকারের পদত্যাগের দাবীতে ও ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকা ছাত্রদলের ধর্মঘটের সমর্থনে রাজধানীতে মিছিল-পিকেটিং করেছে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং ছাত্রদল।

প্রতিবেদকদের পাঠানো তথ্যের ভিত্তিতে রাজধানীর হরতাল চিত্র তুলে ধরা হল:

ধর্মঘটের সমর্থনে শাহবাগে ছাত্রদলের মিছিল:
মিছিলটি জাদুঘরের পাশ থেকে সকাল ৮ টায় শুরু হয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে দুটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ছত্রভঙ হয়ে যায়।
হরতালে ঢাকা পলিটেকনিক শিবিরের মিছিল:
সোমবার সকাল ৮ টায় মহাখালীর কাঁচাবাজার এলাকায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা। মিছিলে নেতৃত্বে দেন মহানগরী উত্তর শিবিরের শিক্ষা সম্পাদক ওমর খৈয়াম।dpi 09.03
হরতালে উত্তরায় শিবিরের মিছিল:
সকাল ৮টায় ঢাকা মহানগরী উত্তর শিবিরের সাহিত্য সম্পাদক শাহীন সরকারের নেতৃত্বে উত্তরার আজমপুরে হরতালের সমর্থনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের উত্তরা অঞ্চলের নেতাকর্মীরা।
মগবাজারে ২০ দলের গণমিছিল:
সোমবার সকাল ৮ টায় রমনা থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্বে মগবাজার চৌ-রাস্তায় মিছিল করে ২০ দল ৫৪ ও ৫৫ নং ওয়ার্ড। মিছিলটি চৌ-রাস্তা থেকে শুরু হয়ে রেলগেইটে এসে সমাবেশে মিলিত হয়।
মতিঝিলে জামায়াতের মিছিল:
আজ সকাল ৭.৩০ মিনিটে রাজধানীর মতিঝিল কালবার্ড রোডে গণ মিছিল করেছে জামায়াতে ইসলামী মতিঝিল থানা।motijhil 09.03

গাজীপুরে হরতালের সমর্থনে মিছিল:
গাজীপুর মহানগরীর প্রচার সম্পাদক হাসান মেহরাবের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজারে মিছিল করে গাজীপুর মহানগর শিবির।gazipur 09.03
ময়মনসিংহে শিবিরের গণমিছিল ও সমাবেশ:
সরকারের পদত্যাগের দাবীতে ও ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের সমর্থনে ময়মনসিংহে গণমিছিল ও সমাবেশ করেছে শহর শিবির।mymensing 09.03
আজ সোমবার সকাল ৯টার দিকে শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে একটি মিছিল শহরের পায়রা চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব আলী রোড রেলক্রসিং গিয়ে শেষ হয়।
কুষ্টিয়ায় শিবিরের গণমিছিল:
সোমবার সকাল সাড়ে সাতটায় কুষ্টিয়া কুষ্টিয়া শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল্লাহ খানের নেতৃত্বে শহরের কোর্ট স্টেশন রোডে গণ মিছিল করে নেতাকর্মীরা।kustia 09.03

মিছিলটি কোর্ট স্টেশন রোড প্রদক্ষিন করে সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়।

ইআর