খাগড়াছড়ির সদর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দুই কর্মী নতুনকুমার চাকমা (৫০) ও রকেট চাকমা (৩৫)নামে নিহত হয়েছেন। জানা যায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শনিবার সকালে ভাইবোনছড়ার বড়ইতলী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড়াইতলী এলাকার একটি চায়ের দোকানে ওই দুইব্যক্তি চা খাচ্ছিলেন। এ সময় একদল অস্ত্রধারী যুবক তাদের ধাওয়া করে। পরে চেংগি নদীর তীরে নিয়ে গিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়।
ইউপিডিএফের মিডিয়া শাখার প্রধান মিলন চাকমা এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করছেন।
তবে জেএসএসের সহ-দফতর ও প্রচার সম্পাদক সজীব চাকমা ইউপিডিএফের এ অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে সদর থানার ওসি মো. মিজানুর রহমান একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা বন্দুকধারীদের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি।’
[b]খাগড়াছড়ি, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]