সিঙ্গাপুরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৪৪৭ নং ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সিঙ্গাপুর সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা খানম।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান টাইম নিউজকে এ তথ্য জানিয়েছেন। পরিবারিক সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই গলার নার্ভের সমস্যায় ভুগছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এজন্য নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই তিনি সিঙ্গাপুর গেছেন। আগামী ২/১ দিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে।
[b]ঢাকা, এমএইচ,  ৮ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)[/b] [b]// কেবি[/b]