সাংবাদিকদের ‘খামোশ’বলে ড. কামাল হোসেন পাকিস্তানি ভাষা ব্যবহার করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির সাথে শতকরা ১০ জন লোকও নেই। আওয়ামী লীগের সাথে ৯০ শতাংশ লোক।  

আজ (১৫ ডিসেম্বর) শনিববার দুপুরে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর যাওয়ার পথে ফেনীর দাগনভূইয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এইসব মন্তব্য করেন।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের খামোশ বলে যে অপমান করেছেন ড. কামাল, তার মাধ্যমে তিনি পুরোনো পাকিস্থানি ভাষা ব্যবহার করে তিনি তার স্বরূপ ঢাকতে পারেননি। যিনি নীতি নৈতিকতার কথা বলেন, নষ্ট রাজনীতির কথা বলেন, গতকাল তিনি প্রমাণ করেছেন তিনিই বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা। ড. কামাল প্রমাণ করলেন মানুষের শক্তি যত কমে আসে, তার মুখের বিষ তত উগ্র হয়ে যায়। তারা দুর্বল হয়ে পড়েছে। সেজন্য তাদের মুখের বিষ তীব্র হয়ে পড়েছে। 

কাদের আরও বলেন, মির্জা ফখরুল বা বিএনপির সাথে শতকরা ১০ জন লোকও নেই। আওয়ামী লীগের সাথে ৯০ শতাংশ লোক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিএনপি নিজেরাই দায়ী।

এমবি