বিএনপির সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সরকারের গোয়েন্দাদের কাছে আছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী আহমেদ বলেন, এম ইলিয়াস আলীকে ভয় পেত তার কারনে বনানি থেকে এই অবৈধ সরকারের গোয়েন্দারা ,গুম করে তুলে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এম ইলিয়াস আলীর সন্ধানে এক আলোচনা সভাই তিনি এসব কথা বলেন।

আলোচনা সভাটি আয়োজন করেন ঢাকাস্থ সিলেট জাতীয়তাবাদী ছাত্রফোরাম।

ইলিয়াস আলী ঠাণ্ডা মেজাজের লোক উল্লেখ করে রিজভী বলেন, ইলিয়াস আলী খুব ঠাণ্ডা মেজাজের লোক ছিলেন। তিনি অনেক জোরে কথা বলতেন। তিনি ছিলেন সাংগঠনিক লোক।

একই সাথে সরকারের কাছে দাবি জানিয়ে রিজভী বলেন, অবিলম্বে এম ইলিয়ায়াস আলীকে তার স্ত্রী সন্তানও বৃদ্ধ মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে।

দেশের কোথাও কোন নিরাপত্তা নেই মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের কোথাও কোন নিরাপত্তা নেই্ প্রতি মুহূর্তে মানুষ খুন হচ্ছে গুম হচ্ছে। মানুষকে বিনা কারণে নিজ বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কার কাছে নিরাপত্তা চাইবেন? কে শুনবে আমাদের কথা? আমরা কোন দেশে বাস করছি বলে ও প্রশ্ন রাখেন তিনি।

রিজভী বলেন, সংবাদিক শফিক রেহমানের মত এক জন লোককে বিনা অপরাধে তার নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে। এটা একটি নিকৃষ্ট কাজ।

তিনি বলেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার শিক্ষক ছিল শফিক রেহমানের বাবা সেখানে তিনি কি ভাবে এই জঘন্য কাজটি করেছে।

তিনি আরো বলেন, সরকার জনগণকে ত্যাগ করার কারণে শফিক রেহমানের মত এক জন সংবাদিককে গ্রেপ্তার করেছে।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, ছাত্রদলের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক মো. মোহন মিয়া।

 

এমআইএস।