প্রথমবারের মতো ‘জয়বাংলা কনসার্টে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৭ মার্চ) সন্ধ্যায় আর্মি স্টোডিয়ামে কনসার্ট উপভোগ করতে যান আওয়ামী লীগ সভাপতি।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গত ৬ বছর ধরে এই দিনটিতে কনসার্ট হলেও এবারই প্রথম কনসার্ট উপভোগ করতে এলেন সরকারপ্রধান।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে আজ দুপুর থেকে হচ্ছে এই কনসার্ট। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আয়োজিত এবারের কনসার্টে রয়েছে ভিন্নতা।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেডিয়ামের পশ্চিম প্রান্তে স্থাপিত ভিআইপি গ্যালারিতে বসেন তিনি। এসময় তার সঙ্গে গ্যালারিতে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এছাড়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক।

এমবি