তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যে গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা কোনো দেশের আধিপত্য মেনে নেব না। আমাদের এ সরকার ব্যর্থ হয়েছে। এ সরকার অবৈধ সরকার। তারা জনগণকে কিছুই দিতে পারেনি।’
বুধবার সকালে তিস্তা অভিমুখে লংমার্চ শুরুর আগে রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যবাদ মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা ফখরুল বলেন, আমাদের এই আন্দোলন সরকার ও ভারতের বিরুদ্ধে নয় এবং ভারতের জনগণের বিরুদ্ধেও নয়, আমাদের এই আন্দোলন বাংলাদেশের জনগণের পক্ষে।
তিনি আরো বলেন, ‘এটি আমাদের অধিকার আদায়ের যাত্রা, ন্যায্য হিস্যা বুঝে পাওয়ার অভিযাত্রা। আমরা পানির ন্যায্য হিস্যা পাচ্ছি না। বলা হচ্ছে দ্রুত তিস্তা চুক্তি করা হবে। কিন্তু তা করা হচ্ছে না। ৫৪টি নদীর ওপর ভারত বাঁধ দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে। নদী আমাদের জীবন কিন্তু একতরফাভাবে ভারত পানি প্রত্যাহার করে নেয়ায় এখানকার জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। কৃষক জেলেরা তাদের কাঙ্খিত জীবন জীবিকা নির্বাহ করতে পারছে না। এই এলাকার অর্থনীতি হুমকির মুখে পড়েছে।’
সমাবেশে শুধু মির্জা ফখরুল বক্তব্য রাখলেও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, লে. জেনারেল (অব.)মাহবুবুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান, মেজর(অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ড. ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহম্মদ আজম খান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
এছাড়া লংমার্চে অংশ নেয়া নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান খান রিপন, নাজিম উদ্দীন আলম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয়তাবাদী ওলামা দল সভাপতি হাফেজ মওলানা আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।[b]
ঢাকা, এমএইচ, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
রাজনীতি
আমরা ভারতের আধিপত্য মেনে নেব না : ফখরুল
তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যে গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা কোনো দেশের আধিপত্য মেনে নেব না। আমাদের এ সরকার ব্যর্থ হয়েছে। এ সরকার অবৈধ





