নেতৃবৃন্দ যৌথ শোকবার্তায় মরহুমদের রুহের মাগফেরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তাদের নেক আমল সমূহ কবুল করে জান্নাতবাসী করেন এবং নিজ নিজ পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমীন।

মরহুম মো. মহসিন আলী ৫ জুলাই ২০২২ মঙ্গলবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম নামাজের জানাজা রাজধানীর শ্যামপুরে থানা আমীর আব্দুর রব ফারুকীর ইমামতিতে অনুষ্ঠিত হয়। এরপরে মরহুমের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায় ২য় জানাজার পরে তার দাফন সম্পন্ন হয়।

মরহুম মনিরুল ইসলাম ৫ জুলাই মঙ্গলবার রাত ১২:০০ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। সেখানেই মরহুমের দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

এমআই