জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বোন মরিয়ম বেগম (৮৩) বার্ধক্যজনিত কারণে আজ শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মৃত্যুকালে তিনি এক পুত্র চার কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার বাদ আছর মোহাম্মদপুরের তাজমোহল রোডের মিনার মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরিয়ম বেগমের মৃত্যুতে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ পার্টির সর্বস্তরের নেতা ও কর্মী গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

এমএনজে