মাগুরার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
সোমবার শ্রীপুর উপজেলা পরিষদে আয়োজিত শোক দিবসের প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক নূরল মোল্যার হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।
অনুষ্ঠানে শ্রীপুর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপি নেতা মনোয়ার হোসেনর নেতৃত্ব ২ শাতাধিক ও ৫নং ওয়ার্ডের বিএনপি নেতা সুমন হোসেনের নেতৃত্বে ২ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





