জাতীয় পার্টির জেগে আছে, জাতীয় পার্টি হারায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এবং ‘বিএনপি ক্ষয়িষ্ণু আর জাতীয় পার্টি বর্ধিষ্ণু’ বলেও মন্তব্য করেন এই নেতা।

সোমবার (০৯ মে) দুপুরে রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আগামী ১৪ মে জাতীয় পার্টির কাউন্সিল উপলক্ষে এরশাদ বলেন, ‘আমাদের সামনে সুযোগ এসেছে। এই সুযোগ হেলায় হারানো যাবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

আসন্ন কাউন্সিলে লাখো জনতার সমাবেশ করে দেখিয়ে দিতে হবে যে, জাতীয় পার্টির জেগে আছে, জাতীয় পার্টি হারায়নি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য গোলাম হাবিব দুলাল, অধ্যাপক দেলোয়ার ফখরুল ইমাম এমপি প্রমুখ।

এসএম