রাজধানীর মগবাজারে ৫ দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানা।
মঙ্গলবার সকালে গাছের চারা রোপন করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমীর ড. মুহাম্মদ রেজাউল করিম।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-থানা সেক্রেটারি জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকার, ১৯ নং ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
রমনা জামায়াতের উদ্যোগে এই কার্যক্রম ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বাড়িতে ও রাস্তার পাশে জামায়াত কর্মীরা ৫০০ চারা রোপন করবে।
এআর





