বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এ নিন্দা জানান।

বিবৃতিতে ইউনুছ আহমাদ বলেন, এ হামলা দেশের রাজনীতি, মানবতা, নাগরিক অধিকার ও পারস্পরিক সৌহার্দের ওপর চরম আঘাত। একজন জাতীয় নেতার ওপর এ বর্বর হামলা অমানবিক ও নৈতিকতা বিবর্জিত। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের ব্যবস্থা না করলে ভবিষ্যৎ রাজনীতি সংঘাতময় হবে।

তিনি বলেন, হামলাকারীরা যারাই হোক সরকার যদি তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাহলে হামলাকারীরা আওয়ামী লীগের এবং সরকারের মদদে হামলা করেছে বলে প্রমাণিত হবে।

এমএনজে