চলমান রাজনৈতিক সংকট নিরসনে অবিলম্বে জাতীয় সংলাপ ও সংসদে উচ্চকক্ষ গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের(জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জনজীবনে শস্তি, নিরাপত্তা ও গণতন্ত্র নিশ্চিত করার লক্ষে সকল দলের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং এর অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে’ এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
আ স ম রব বলেন, দেশে যে গভীর সংকট বিরাজ করছে তা থেকে বেরিয়ে আসার একটাই পথ খোলা আছে ‘সংলাপ’। এ জন্য দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, পেশাজীবী সমাজকে নিয়ে সংসদে একটি উচ্চ কক্ষ গঠন করতে হবে। সেখান থেকে জাতীয় সংলাপের মাধ্যমে নির্বাচনকালীন সকারের একটি রুপ রেখা তৈরি করতে হবে।
সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকার রাজনৈতিক সংকটকে উপেক্ষা করে দমন-পীড়নের মাধ্যমে সমাধান করতে চাচ্ছে।
এক দিকে চলছে পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা,অন্য দিকে চলছে নাশকতা দমনের নামে ক্রসফায়ার, বন্দুক যুদ্ধ, ও ট্রাক চাপা দিয়ে মানুষ হত্যার বিভৎস উৎসব।
অথচ একজন পেট্রাল-বোমাবাজকেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে নাতে ধরে আ্নার আওতায় এনে বিচার করতে পারে নি। এতে করে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এসময় তিনি আগামী ২ মার্চ দলের পক্ষ থেকে কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান আ স ম আব্দুর রব। সমাবেশে জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন
মুকুল/এসএইচ





