রাজধানীর সোহরাওয়ারর্দী উদ্যানে বিকেল ৩টা থেকে শুরু হওয়া ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রবিবার বিকেল সাড়ে ৪টায় তিনি সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন । ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ। সভা সঞ্চলনা করছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম।
সমাবেশে উপস্থিত আছেন- সাবেক ছাত্রলীগ সভাপতি ওয়াদুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য তারানা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত প্রমুখ।
জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাহয়েছেন ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর থেকে ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশ শুরু হয়েছে।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা এই সমাবেশে উপস্থিত
ঢাকা, এমএইচ, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম





