গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২০ জোট ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসাবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর জামায়াত।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মিছিলটি মিরপুর ১০ নং গোলচত্তর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়ায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য লস্কর মোঃ তসলীম, মাওলানা দেলাওয়ার হোসাইন ও মাহফুজুর রহমান, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য আব্দুস সালাম, শেখ শরীফ উদ্দীন আহমদ, জসিম উদ্দীন তালুকদার, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ারুল করিম, নূরুল ইসলাম আকন্দ ও জসিম উদ্দীন, রূপনগর থানার ভারপ্রাপ্ত আমীর নাসির উদ্দীন, দারুসসালাম থানা সেক্রেটারি আহমদউল্লাহ ও কাফরুল থানা সেক্রেটরি আব্দুল মতিন খান, আদাবর থানার ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুল হান্নান, শিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি তামীম হোসেন, সেক্রেটারি ডা. মুজাহিদুল ইসলাম ও ছত্রনেতা আব্দুল আলীম প্রমূখ।
এছাড়াও মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন নেতৃত্বে রাজধানীর মৌচাক এলাকায় আরো একটি মিছিল করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য শামসুর রহমান, শিবিরের ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটরি মোঃ শরীফ হোসাইন, ছাত্রনেতা সোহেল রানা মিঠু, মতিঝিল থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুতাসিমবিল্লাহ ও জামায়াত নেতা সাইদুর রহমান প্রমূখ।
এআই





