বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরীর সদস্য সচিব আবদুস সালাম জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার বেলা ১২টায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। সালামের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ফাতেমা সালাম।
এ সময় ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়কবৃন্দ ও বিভিন্ন থানা সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক ওয়ার্ড কমিশনারগণসহ নেতৃবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত বুধবার হাইকোর্ট থেকে তিনি ৬ মাসের অন্তর্বর্তী জামিন লাভ করেন।
ঢাকা, এমএইচ, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর