বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদিকা সুলতানা আহমদ নির্বাচিত হওয়ায় সিলেট মহিলা দলের সভানেত্রী সাবেক সিটি কাউন্সিলর বেগম পাপিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদিকা সিটি কাউন্সিলর সালেহা কবির শেপি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তা নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটির নেতৃত্বে মহিলা দল স্বমহিমায় উদ্বাষিত হয়ে গৌরবের ঐতিহ্যকে লালন করে দলকে আরও সু-শৃঙ্খল ও সু-সংগঠিত করবে। তাদের নেতৃত্বে সারা বাংলাদেশে অবৈধ শেখ হাসিনার সরকারের বিরোদ্ধে আন্দোলন জোরদার করতে মহিলা দল গুরপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিকে হান্নান শাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিখোজ ইলিয়াস আলীর সহধর্মীনি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য তাহসিনা রুশদীর লুনা । তিনি আজ এক শোক বার্তায় বলেন,
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল (অব) আ.শ.ম হান্নান শাহ’র মৃত্যুতে বিএনপিতে যে শূন্যতা সৃষ্টি হবে, তা সত্যই অপূরনীয়। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদা জ্ঞাপন করি।
এসএ





