জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে সুপরিকল্পিতভাবে হত্যার অংশ হিসেবে মিথ্যা ও সাজানো মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বলে দাবি করেছে জামায়াত।
বৃহস্পতিবার আলোচিত ১০ ট্রাক অস্ত্র মালার রায়ের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকুল আহমেদ এ দাবি করেন।
তিনি বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জামায়াতে ইসলামীর আমীর, সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ দায়ের করেছিল সরকার। তাদের পরিকল্পনা অনুযায়ী দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করে দেশকে নেতৃত্বশূন্য করার যে ষড়যন্ত্র করছে এ মামলার রায় তার একটি অংশ মাত্র।'
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক, কথিত চোরাচালান ও অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডের যে রায় দেয়া হয়েছে তা নজিরবিহীন। এ রায় আমাদের ব্যথিত, স্তম্ভিত ও বিস্মিত করেছে। মাওলানা নিজামী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আইনগত ও রাজনৈতিকভাবে সরকারের এ ষড়যন্ত্রের মোকাবেলা করবেন বলে বিবৃতিতে তিনি উল্লেখ করেন।
ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
রাজনীতি
মাওলানা নিজামীকে হত্যা করতে চায় সরকার: জামায়াত
জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে সুপরিকল্পিতভাবে হত্যার অংশ হিসেবে মিথ্যা ও সাজানো মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বলে দাবি করেছে জামায়াত। বৃহস্পতিবার আলোচিত ১০ ট্রাক অস্ত্র মালার রায়ের প্রতিক্রিয়ায়





