গত বছরের মার্চ মাসে রাজপথে ত্রাস ও যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের পৃথক ৪ মামলায় আদালতে হাজিরা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ টাইম নিউজ বিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলা ৪টির মধ্যে ২টি রমনা থানার, ১টি পল্টন থানার এবং ১টি শাহজাহানপুর থানার মামলা।
পল্টন ও শাহজাহানপুর থানার মামলা দু’টি দ্রুত বিচার আইনের মামলা। দ্রুত বিচার মামলা দু’টির চার্জ শুনানির জন্য দিন ধার্য আছে।
মামলার অপর আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ কারাগারে আটক আছেন।
[b]ঢাকা,এসএইচ,৩০জানুয়ারি, (টাইমনিউজবিডি)[/b]
রাজনীতি
আদালতে হাজিরা দেবেন মির্জা ফখরুল
গত বছরের মার্চ মাসে রাজপথে ত্রাস ও যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের পৃথক ৪ মামলায় আদালতে হাজিরা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর





