বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া মাওলানা সাঈদী’র নিঃশর্ত মুক্তি দাবী করে বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাকে কারাগারে বন্দি করে রেখেছে।

জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা মাওলানা সাঈদী’র রিভিউ আবেদন খারিজের পর তাঁর মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত রাজধানীর খিলগাঁও চৌরাস্তায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ তিনি একথা বলেন।

বিক্ষোভ মিছিলটি খিলগাঁও রেল গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ভূঁইয়া বলেন, আওয়ামী সরকারকে প্রতিহিংসা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে বিশ্ববরেণ্য আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সহ আটক সকল নেতৃবৃন্দকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জনগণই জাতীয় নেতৃবৃন্দকে মুক্ত করবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া আরো বলেন, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়। মাওলানা সাঈদীকে গণমানুষ ইসলাম প্রচারক হিসাবে ভালবাসেন। তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে ও জনগনকে ঐক্যবদ্ধ করতে আজীবন কাজ করে গিয়েছেন। যার কারণে আওয়ামী লীগ তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে ষড়যন্ত্র করে সাঁজানো মিথ্যা মামলায় জনগণ থেকে দূরে রাখতেই কারাগারে বন্দি করে রেখেছে।

তিনি বলেন, জনগণ এই সরকারের সে ষড়যন্ত্র কখনোই সফল হতে দেবে না। সরকার ফরমায়েশী বাদী, পাতানো স্বাক্ষী দিয়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী’কে হত্যা করতে চায়। কিন্তু বীর জনতা তাদের তাদের সে ষড়যন্ত্র মেনে নেবে না; বরং যে কোন মূল্যে রুখে দেবে।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, কামাল হোসাইন, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব সভাপিত সোহেল রানা মিঠু, মহানগরী দক্ষিণ শুরা সদস্য ছগির বিন সাঈদ, মুহিবুল হক ফরিদ, জামায়াত নেতা নূর মোহাম্মদ মন্ডল, ছাত্রনেতা হাফিজুর রহমান, সাঈদ মোহাম্মদ যোবাইর ও রিদওয়ান উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, মাওলানা সাঈদী’র রিভিউ আবেদন খারিজের প্রতিবাদ ও মুক্তির দাবিতে রাজধানীর দয়াগঞ্জ চৌরাস্তা মোড়ে অপর বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। দয়াগঞ্জ চৌরাস্তা থেকে শুরু হয়ে রাজধানী সুপার মার্কেটের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোকাররম হোসাইন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নিজেদের সীমাহীন দূর্ণীতি ও অপকর্ম ঢাকতেই একের পর এক জাতীয় নেতৃবৃন্দকে সাঁজানো মিথ্যা মামলায় জড়িয়ে হত্যার ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ তাদের এই হীন উদ্দেশ্য সম্পর্কে সজাগ ও সতর্ক রয়েছে। জনগন সময়ের ব্যবধানে তাদের এই অপকর্মের সমোচিত দাঁতভাঙ্গা জবাব দিবে।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন- মহানগরী শুরা সদস্য এম এ রহিম, খোন্দকার আবু ফতেহ, আহসানুল্লাহ, নিজামুল হক নাঈম, আজমল হোসাইন, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ছাত্রনেতা শাফিউল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি শাহীন প্রধান, মহানগরী জামায়াত নেতা মহিউদ্দিন, মুনির হোসাইন, মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, ছাত্রনেতা তোফাজ্জল হোসাইন, কাজী মাসুম সরকার, আব্দুল মাবুদ সিকদার, তারেক নাসরুল্লাহ, ইমাম হোসাইন, শেখ ফরিদ রাহাতসহ অন্যান্য নেতারা।

কেবি