সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ১৭ জন বাংলাদেশী হাজীসহ ৭৬৯ জন হাজী নিহত এবং ৯৩৪ হাজী আহত ও ৯৮ জন বাংলাদেশী হাজী নিখোঁজ হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ শোক প্রকাশ করেন।

গত ২৪ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, “মিনায় পদদলিত হয়ে ১৭ জন বাংলাদেশী হাজীসহ ৭৬৯ জন হাজী নিহত এবং ৯৩৪ হাজী আহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

আমি নিহত হাজীদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে জান্নাতে স্থান দেয়ার জন্য ও আহতদের দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর নিকট দোয়া করছি।

সেই সাথে নিহত ও আহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন এবং সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

এমকে