বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকান্ডে বিএনপি জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বুধবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকান্ডে তার স্বগোত্রীয়দের ষড়যন্ত্র রয়েছে দাবি করে হানিফ বলেন, এ হত্যাকান্ডে সবচেয়ে বেশি ‘বেনিফিশিয়ারি’ (লাভবান) হয়েছেন খালেদা জিয়া।
তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা পদ-পদবি রক্ষায় জন্য অর্ধ শিক্ষিত, ফেরারী আসামি তারেক রহমানের নির্লজ্য মিথ্যাচার বক্তব্যের সমর্থন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল একজন শিক্ষক ছিলেন। অথচ তিনি আজ গন্ডমূর্খ তারেক রহমানের কাছ থেকে ইতিহাস শিক্ষা নিচ্ছে। এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকালের বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফখরুলের বক্তব্য নির্লজ্য মিথ্যাচার ছাড়া কিছুই নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
“জিয়া বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যাকান্ডের আসামি হতেন” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন। বঙ্গবন্ধু হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের জিয়াউর রহমানই আশ্রয় দিয়েছিল। আর এতেই প্রমাণিত হয় এ হ্ত্যাকান্ডে তিনি (জিয়াউর রহমান) জড়িত।
তারেক রহমানের মিথ্যাচারের বিরুদ্ধে আপনারা কোন ব্যবস্থা নিবেন কিনা? সাংবাদিদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় আইনমন্ত্রণালয় তা খতিয়ে দেখছে। খুব শীগ্রই আপনারা তা জানতে পারবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য সুজিত নন্দী রায় প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
জিয়া হত্যাকাণ্ডে বিএনপি জড়িত: হানিফ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকান্ডে বিএনপি জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বুধবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান





