জঙ্গিবাদ দমনে ব্যর্থ এ সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার দুপুরে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশে এই যে জঙ্গিদের উৎপাত, এখানে বিদেশিরা জড়িত বলে সরকার যে অভিযোগ করছে, এর দায় সরকারকেই নিতে হবে। আপনি একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের অভ্যন্তরে একের পর এক রক্ত ঝরা ঘটনা ঘটছে সেই ঘটনায় আপনার কি কোনো দায়িত্ব নেই?’
তিনি আরো বলেন, এ সকল সন্ত্রাসী হত্যা বন্ধ করতে হলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আর গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
এমআইএস





