রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার নিশ্চুপ ভূমিকা পালন করছে। তাদের আচরন রহস্যময় বলে অভিযোগ করে ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে সমগ্র বিশ্ব যখন স্বোচ্চার হয়ে উঠেছে, রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করছে তখন বাংলাদেশ সরকার প্রায় নিশ্চুপ ভূমিকা পালন করছে।
রোহিঙ্গা ইস্যুর সমাধানে মিয়ানমার সরকারকে বাধ্য করে সক্রিয় কুটনৈতিক তৎপর হয়ার দাবি জানিয়ে। ওরা হিন্দু না মুসলিম –এটা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, ওরা মানুষ।
সেই মানবতার বিরুদ্ধে আজকে মিয়ানমার সরকার যুদ্ধ শুরু করেছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তারা যেন এই গণহত্যা বন্ধ করে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যায়।
মঙ্গলবার নীলফামারী ডিমলায় বিভিন্ন রাজনৈতিক দল হতে বাংলাদেশ ন্যাপ'এ যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিশ্ব মানবতার পক্ষে আজকে মিয়ানমারের আরাকান রাজ্যে যে ভয়াবহ মানবিক নির্মম অত্যাচার চলছে, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের প্রতিবাদ জানাতে আমরা এখানে দাঁড়িয়েছি। দুর্ভাগ্য আমাদের সমগ্র বিশ্ব যখন আজকে সোচ্চার হয়ে উঠেছে, সমস্ত মানবতা যখন রুখে দাঁড়িয়েছে তখন বাংলাদেশের সরকার যারা জনগনের দ্বারা নির্বাচিত হয়নি, যাদের জনগনের সাথে সম্পর্ক নাই তারা আজকে প্রায় নিশ্চুপ ভুমিকার পালন করছে।
আমরা যখন মিডিয়াতে দেখেছি নাফ নদীর তীরে শিশুদের লাশ । যখন শত শত মানুষ মারা যাচ্ছে এবং সেই আরাকান রাজ্যের সমস্ত গ্রামগুলো জ্বলছে, তখন আমাদের সরকার নিরব ভুমিকা পালন করেছে।
মঙ্গলবার নীলফামারীর ডিমলায় বিভিন্ন রাজনৈতিক দল হতে বাংলাদেশ ন্যাপ'এ যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
প্রবীণ ন্যাপ নেতা আবদুর রহমানের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের নীলফামারী জেলা যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুর রহমান, ডিমলা উপজেলা আহ্বায়ক শাহ আজিজুল ইসলাম, সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলব, আমিনুল ইসলাম লাইজু, শাহ আলম, জাহাঙ্গির আলম ফায়ারিং প্রমুখ।
এএস





