বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরীর গাড়ি বহরে গুলি ও ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।
আজ (শুক্রবার) বেলা ১২টায় চট্টগ্রামের রাউজানের মুন্সিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, মুন্সিঘাট এলাকায় গিয়াস কাদের চৌধুরী উপজেলা নির্বাচনের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে প্রচারনা চালায়। এ সময় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষ। শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। এতে আহত হয় ৭জন। আহতদের স্থানীয় হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হামলার এক পর্যায়ে গিয়াস কাদের চৌধুরীর গাড়ি ভাংচুর চালায় তারা।
তবে দলীয় নেতাকর্মীরা গিয়াস কাদের চৌধুরীকে নিরাপদে সরিয়ে নেয়ায় তিনি অক্ষত আছেন।
[b]চট্টগ্রাম, এমআর, ১৪মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
রাজনীতি
বিএনপি নেতার গাড়িতে গুলি: আহত ৭
বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরীর গাড়ি বহরে গুলি ও ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।