মনোনয়ন পত্র দাখিলের পর আজ যাচাই বাছাই প্রক্রিয়ায় বাদ পড়ছে অনেক রাঘব বোয়ালের নাম। বিশেষ করে শুরুতে বাদ পড়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতার আসন ছিল ফেনী-১ আসন।
এছাড়াও কাদের সিদ্দিকী, বিএনপিতে সদ্য যোগ দেওয়া গোলাম মাওলা রনি, আমান উল্ল্যাহ আমান, ও গণফোরামের নেতা রেজা কিবরিয়া বাদ পড়ে গেলেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী থেকে।
কাদের সিদ্দিকী:
রোববার দুপুর ২টার দিকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় ঋণ খেলাপির অভিযোগে টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনের টাঙ্গাইলের রিটার্নিং কর্মকতা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন।
কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (বাসাইল সখীপুর) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন।
গোলাম মাওলা রনি:
সদ্য বিএনপিতে যোগ দেয়া গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এই ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, হলফনামায় গোলাম মাওলা রনির স্বাক্ষর ছিলো না। রনি পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরারব আপিল করতে পারবেন।
এদিকে বিএনপি মনোনীত অপর প্রার্থী শাহজাহান খান ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তবে বিএনপি থেকে মনোনীত অপর প্রার্থী হাসান মামুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
রেজা কিবরিয়া:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গনফোরামের প্রার্থী রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি হবিগঞ্জ-১ আসনের (নবীগঞ্জ-বাহুবল) জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
রোববার সকাল ১১টার দিকে হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ঋণ খেলাপির অভিযোগে এ মনোনয়নপত্র বাতিল করেন।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল জানান, সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংকের অভিযোগের পরিপ্রেক্ষিতে রেজা কিবরিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।
এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার।
এছাড়াও মনোনয়ন পত্র বাতিল করা হয় বিএনপির বর্ষীয়ার নেতা আমান উল্ল্যাহ আমান।
জেড





