২০১৯ সালের আগে কোন নির্বাচন নয়- সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ আন্দোলনের মাধ্যমে নির্বাচনের দাবি আদায় করে নিবে।
শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলানগরস্থ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। তাই সংকট উত্তরনে একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রয়োজন। সেজন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করেছে সরকার।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ষড়যন্ত্র করে একটি চক্র ১৯৭৫ সালে জিয়াউর রহমানকে গৃহবন্দী করেছিল। সিপাহি-জনতার আন্দোলনে জিয়াউর রহমানকে মুক্ত হন। এ দিনটি অত্যান্ত তাৎপর্যপূর্ণ। জিয়াউর রহমান রাজনৈতিক সংকট মুক্ত করেছিলেন। গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়েছিলেন। তার নেতৃত্বেই স্বাধীনতা এসেছিল।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, লে. জে. (অব.) মাহবুবুর রহমানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এমএইচ/ এআর





