জাতীয় পার্টির একাংশের (প্রয়াত কাজী জাফর আহমদ) প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার রাত ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বিএনপি নেত্রী ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। দেশের সার্বিক পরিস্থিতি, রাজনীতিসহ নানা বিষয় নিয়ে এ সময় আলোচনা করা হবে।
এমই





