জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেওয়ার ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন হবে বলে জানান, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে, ঢাকার এক আদালত বুধবার দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেন। এ রায়ের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উপস্থিত থাকবেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতের রায়কে ফরমায়েশি বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এবিএস





