বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষ্যে তার (বঙ্গবন্ধু) প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে শ্রদ্ধা জানান ছাত্রলীগ।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিহাবুজ্জামান শিহাব, দপ্তর সম্পাদক শেখ রাসেল,

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রবিউল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক রানাসহ ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

এমআর/ এআর