একাত্তরের মানবতাবিরোধী মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বুধবার ভোর ৬টা থেকে হরতাল শুরু হয়।

হরতালের দিনে দূর পল্লার কোন বাস ঢাকা থেকে ছেড়ে যায়নি। রাজধানী সহ সকল রাজপথে যান চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম।

এছাড়া রাজধানীর বিভন্ন স্থানে হরতালের সমর্থনে দফায় দফায় মিছিল বের করে জামায়াত ইসলামী কর্মীরা।কিন্তু পুলিশের কড়া নজরদারী ও লাঠিচার্জের কারনে এটি কোন স্থানেই বেশিক্ষণ স্থায়ী হতে পারিনি। রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামী কর্মী হরতালের সমর্থনে মিছিলে এসে গুলিবিদ্ধ হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সারাদেশ হরতালের সমর্থনে জামায়াত ইসলামী ও তার অংঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির শান্তিপুর্ন মিছিল ও অবরোধ সহ বিভিন্ন কর্মসুচি পালন করেছে। দেশের সকল জেলা শহরগুলোতে হরতালের দৃশ্য ছিল চোখ পড়ার মত।

এর আগে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী এই হরতাল ডাকে জামায়াতে ইসলামী। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘মীর কাসেম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করা হচ্ছে। এর প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ৯ মার্চ বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’

এআই