ব্যক্তিগত সফরে বাংলাদেশ ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ।

আজ রোববার সকালে ব্যক্তিগত সফরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ (সকালে) জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন এইচএম এরশাদ। এটি তার ব্যক্তিগত সফর। ২২ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

এসএম