আন্তঃনদী সংযোগ প্রকল্প বন্ধসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বৃহস্পতিবার (জুন ১৬) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে দলটি।
সমাবেশে বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, আমাদের দেশের ভিতর দিয়ে যে ৫৪টি নদী প্রবাহিত হয়েছে তার অনেকগুলো আন্তর্জাতিক। একতরফাভাবে কোনো দেশই কিছু করতে পারবে না।
সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী সমাবেশে বক্তব্য দেন।
ওএফ





