খুলনা জেলার রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় খুলনা জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবুকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার খুলনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. এস এম শফিকুল আলম মনা  এক যুক্ত বিবৃতিতে দলের এই সিদ্ধান্তের কথা জানান।
বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত সংক্রান্ত কোন বিষয়ে কিংবা সম্পৃক্ত অন্য কোন বিষয়ে তার সঙ্গে রোববার থেকে কোন ধরণের যোগাযোগ না রাখার জন্য দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধেও দল কঠোর পদক্ষেপ নেবে।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]