বগুড়ায় শহর জামায়াতের আমির আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতার ও পুলিশি হয়রানির প্রতিবাদে বগুড়ায় ১১ মার্চ মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা জামায়াত।
বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল রোববার এক বিবৃতিতে এ হরতাল আহবান করেন।
বিবৃতিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ১২টি উপজেলায় হরতাল পালন করার জন্য বগুড়ার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন মাজেদুর রহমান।
উল্লেখ্য, রোববার রাত ৮টায় শহরের চারমাথা এলাকা থেকে অধ্যাপক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ডিবি পুলিশ ।
[b]বগুড়া,১০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b] / [b]জেআই[/b]