সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দেখা না গেলে বুধবার ঈদ উদযাপিত হবে বাংলাদেশে।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বলেন, ঈদের দিন বেলা পৌনে ১২টায় ঢাকার অবস্থানরত রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং সোয়া ১২টায় বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া।
ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর দুপুরে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন।
ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ





