বিএনপির সিনিয়র ভাইস চেয়রাম্যান তারেক রহমানের ৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা আলোচনা সভা স্থগিত করা হয়েছে।

বুধবার দুপুরে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অনিবার্য কারণবশত আলোচনা সভা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করে এ সভা করা হবে।

তবে বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতালে আলোচনা সভায় লোকজন আসতে বাধাগ্রস্ত হতে পারে মনে করে এ সভা স্থগিত করা হয়েছে।

এমএইচ